চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কুমিল্লায় স্পিনিং মিল কর্মচারী গুরুতর অসুস্থ : কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১০:৪৫ পিএম, ২০২০-০৮-১২

কুমিল্লায় স্পিনিং মিল কর্মচারী গুরুতর অসুস্থ : কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

মোহাম্মদ শাহ্ আলম শফি , কুমিল্লা :  কুমিল্লায় কর্তৃপক্ষের অবহেলায় এক স্পিনিং মিল কর্মচারী গুরুতর অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে কুমিল্লার বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই অসুস্থ কর্মচারীর ছোট বোন।  

অভিযোগের বিবরণে জানা যায়, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে বুড়িচং থানা এলাকায় অবস্থিত কুমিল্লা স্পিনিং মিলস নামে একটি সূতা উৎপাদনকারী কারখানা। এতে দীর্ঘ প্রায় ২৩  বছর  যাবৎ উৎপাদন শ্রমিক (রিং অপারেটর) হিসেবে কাজ করে আসছেন ৪০ বছর বয়সী জ্যোৎস্না রানী পাল। 
বিগত দিনের মতো গেলো ২৫ জুলাই তারিখে কারখানায় কাজে আসেন জ্যোৎস্না রানী। এসময় তিনি কর্তব্যরত অবস্থায় আকস্মিক ভাবে সুস্থ হয়ে যান। বিষয়টি কারখানার নিয়ম অনুযায়ী কারখানার সেকশন অফিসার সাইফুল ইসলামের মাধ্যমে কর্তৃপক্ষকে জানালেও তারা গুরুত্ব দেননি। বরং গুরুতর অসুস্থ হওয়া সত্ত্বেও তাকে রাতভর কারখানায় অবহেলার সাথে ফেলে রাখা হয়। অথচ এ সময়ই তিনি স্ট্রোকে আক্রান্ত হন। 
সকালে তাকে পরিবারের কাছে পাঠানো হলে, পরিবারের সদস্যরা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানান, রাতেই তিনি ব্রেইন স্ট্রোক করেছেন। যার ফলে তার হাত-পাসহ শরীরের একপাশ পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইজড হয়ে যায়। 
মিল কর্তৃপক্ষের অবহেলার কারণে তিনি প্যারালাইস হয়েছেন দাবি করেন তার ছোট বোন কাজল রানী পাল। এ ব্যাপারে তিনি শনিবার বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেন। 
বিষয়টি আমলে নিয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা নন্দন চন্দ্র সরকারকে তদনাতপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্ব দেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 
জ্যোৎস্না রানী পালের অসুস্থতা সম্পর্কে জানতে চাইলে কারখানাটির শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া বলেন, কর্তৃপক্ষের অবহেলায় জ্যোৎস্না রানী পাল এর অসুস্থতার অভিযোগটি সঠিক। ইতিমধ্যে এই কারখানায় আরো শ্রমিক অসুস্থ হয়েছে যাদের কোনো দায়-দায়িত্ব নেয়নি মিল কর্তৃপক্ষ। 
এ বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোনে কুমিল্লা স্পিনিং মিলস লিমিটেড এর জেনারেল ম্যানেজার জিএম অজিত মজুমদার কর্তৃপক্ষের অবহেলায় অসুস্থতার বিষয়টি অস্বীকার করে বলেন, জ্যোৎস্না অসুস্থ হলে আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দেই এবং পর্যবেক্ষণে রাখি। রাতভর অবহেলায় কারখানায় ফেলে রাখার বিষয়টি সঠিক নয়।
এ বিষয়ে জানতে চাইলে, দেবপুর ফাঁড়ির পুলিশ কর্মকর্তা এসআই নন্দন চন্দ্র সরকার জানান, আমি অভিযোগ পেয়ে কারখানাটি পরিদর্শন করেছি পর্যায়ক্রমে তদন্ত করে কেউ দোষী সাব্যস্ত হলে সে আলোকে ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর